Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

ফুলবাড়ীতে দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার,কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরকে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম জয়ন্ত কুমার মোহন্ত। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও একই ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ছাত্রলীগ।

 

 

ফুলবাড়ীতে দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত ফোন করে ওই কিশোরদের তাঁর দোকানে ডাকেন। ভুক্তভোগী দুই কিশোর তাদের আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যায়। জয়ন্ত তাদের আপ্যায়ন করিয়ে একজনকে রেখে বাকিদের বাইরে পাঠিয়ে দেন। পরে একজনকে নিজ বাড়িতে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখান এবং ধর্ষণ করেন। এর কিছুক্ষণ পরে ভুক্তভোগী কিশোরকে তার বন্ধুরা খুঁজতে এলে জয়ন্ত আরও এক কিশোরকে আটক করেন। এতে অপর দুই কিশোর পালিয়ে যায়।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর জয়ন্ত দ্বিতীয় কিশোরকেও ধর্ষণ করেন। পরে কিশোরেরা বাড়িতে ফিরে তাদের অভিভাবকদের ঘটনটি খুলে বলে। এরপর তাদের সোমবার সকালে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা ভুক্তভোগীদের কুড়িগ্রাম হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

 

 

উপজেলা -ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান বলেন, কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করেছে দুই স্কুলপড়ুয়া কিশোরের পরিবার। পরে সন্ধ্যার পর ওই ছাত্রলীগকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন:

Exit mobile version