খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩১ই জানুয়ারি ২০১৫, ১:৫২ পিএম

আমাদের আজকের আলোচনার বিষয় কুড়িগ্রাম জেলার সাংস্কৃতিক পরিমণ্ডল।

সাহিত্যও সংস্কৃতিতে এ জেলা সমৃদ্ধ। এ অঞ্চলে এখনও অনুষ্ঠিত হয় চিলমারীর অষ্টমীরমেলা, সিঁদুরমতির মেলা, মাদাইখেলের মেলা, মাসানকুড়ার মেলা, দশহরার মেলা, চেংরার মেলা, সিদ্ধেশ্বরীর মেলা, কালীর মেলা, শিবের মেলা, গাজীর মেলা-কত যেমেলা তার ইয়ত্তা নেই ।
এই মেলাগুলো শুধু বিকি-কিনির আড়তই নয় বরং মানুষেরমানসিক প্রশান্তির খোরাকও বটে। এ জনপদে গড়ে উঠেছে অনেক নাট্যমন্দির। এরমধ্যে কুড়িগ্রাম ন্যাশনাল থিয়েটার হল, বিণাপানি নাট্যমন্দির, উলিপুরনাট্যমন্দির, ভিতরবন্দ নাট্যমন্দির, পাঙ্গা নাট্যমন্দির ছিল প্রসিদ্ধ ।পরবর্তী সময়ে জেলা শিল্প কলা হল, পৌরসভা হল, টাউন হল-এর নাম উল্লেখযোগ্য ।

মন্তব্য