Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে ব্রহ্মপুত্রে ডুবে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে ব্রহ্মপুত্রের শাখা নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

 

কুড়িগ্রামে নানা বাড়ি বেড়াতে এসে ব্রহ্মপুত্রে ডুবে কিশোরের মৃত্যু

 

ঘটনার একদিন পর সোমবার বিকালে উপজেলার ফনার চর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রৌমারী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলিম। মৃত শাহা আলম (১৮) গাজীপুরের সখিপুর এলাকার রহমত আলীর ছেলে। ফায়ার সার্ভিস জানায়, শাহা আলম ও তার মামাতো ভাই সজিব উপজেলার খনার চর পশ্চিম পাড়ায় নানা বাড়ি বেড়াতে আসে।

 

 

রোববার দুপুরে তারা বাড়ির পাশে হলহলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে ও গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে দুইজন নদীতে ডুবে যায়; আশপাশের লোকজন সজিবকে উদ্ধার করতে পারলেও শাহা আলমকে খুঁজে পাওয়া যায়নি।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

খবর পেয়ে রৌমারী ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে সোমবার বিকালে শাহ আলমের লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের আব্দুল আলিম জানান, রোববার থেকে নদীতে নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ করে আজ তার লাশ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন:

Exit mobile version